ঘিইয়ের মালিশ
বালাও পোড়াও রক্ত ঝরাও মজার খেলা খেলে; রক্ত দাহ দেখেও আহা চুপ কেন রে মুসলমানের ছেলে? কোথায় আজকে বজ্রধ্বনি? শান্ত দেখছি বেশ; নিজের তনু ছেঁড়ার আগেই হচ্ছো নিরুদ্দেশ। বাঁচাও বাঁচাও শব্দে যখন কাঁপে আকাশ জমিন; এ ঝলকেই মুখোশ খুলে ছদ্মবেশী মুমিন। ঢং যে ধরো, ভং যে ধরো আরও কত কি; দিচ্ছে ঢেলে চুপ থাকিবার শিশ্নে দামী ঘি। ঘিইয়ের মালিশ পেয়ে তুমি দিচ্ছো আরাম ঘুম; ঘিইয়ের এত ক্ষেমতা যে ভাই দাঁড়ায় না আর লোম। আয়েশ আহা! আরাম আহা! সুখের চতুর্দিক; মুসলমানের ছেলে নস তুই; আস্ত মুনাফিক। © দেলোয়ার হোসাইন খান