##রক্ত করবী আমি বাংলায় গান গাই
Posts
Showing posts from December, 2017
ডিভোর্স লেটারে অপুকে যা লিখেছেন শাকিব!
- Get link
- X
- Other Apps
ডিভোর্স লেটারে অপুকে যা লিখেছেন শাকিব! শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এই ডিভোর্স হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে। শাকিব দেশের বাইরে থাকায় জানা যায়নি কী লেখা আছে ওই ডিভোর্স পেপারে । তবে আইনজীবী সিরাজুল ইসলাম জানিয়েছেন ডিভোর্স এর কারণ। তিনি জানান, নোটিশে শাকিব দু’টি কারণ দেখিয়েছেন। শাকিব অভিযোগ করেছেন, অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে ‘কথিত’ বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগে শাকিব জানিয়েছেনে, অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান। আইনজীবীর ভাষ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় এ তালাকের নোটিশ পাঠানো হয়েছে। তবে এ তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর। তিনি আরও জানান, বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা অপুকে পরিশোধ করবেন শাকিব খান। এছাড়া তিনি একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ভরণ-পোষণ করবেন। জানা যায়, ২৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপু বিশ্বাসের বাসার ঠিকানায় বিবাহবিচ্ছেদের আইনি নোটিশ পাঠান শাকিব।...
হবিগঞ্জে মিলাদুন্নবী উদযাপন নিয়ে ব্যাপক সংঘর্ষ, আহত ২০
- Get link
- X
- Other Apps
হবিগঞ্জে মিলাদুন্নবী উদযাপন নিয়ে ব্যাপক সংঘর্ষ, আহত ২০ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রানীকোট বাজারে ঘটনাটি ঘটে।আহতরা হলেন- রমিজ উদ্দিন (৬৫), ফিরোজ মিয়া (৫০), উজ্জল মিয়া (২৮), নুনু মিয়া (২৫,) সুজল মিয়া (২৩), শাহ আলম (৩০) ও আম্বিয়া খাতুন (৪০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে উপজেলার রানীকোট গ্রামের রমিজ উদ্দিনের পুত্র মাও. নুরুল হক জিহাদী এর সাথে ময়নাবাদ গ্রামের আ. মালেকের পুত্র শাহিন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে উত্তেজনা শুরু হলে দুইপক্ষের পরিবারের লোকজন বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।চুনারুঘাট থানার এসআই আতিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, একদল পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়।
এবার আপনি নিজেই পারবেন নিজের বিদ্যুৎ বিল হিসাব করতে
- Get link
- X
- Other Apps
আপনার বাসার বা অফিসের বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে হয় জানেন কি? একটা সহজ হিসাব জেনে নিন আজ আমি আপনাদের সামনে এনার্জি মিটার বিদ্যুৎ বিল হিসাব নিয়ে হাজির হয়েছি। আমরা বাসা বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছি আর কি পরিমাণ বিদ্যুৎ বিল দিচ্ছি তার একটি সহজ বিদ্যুৎ বিল হিসাব দেখাবো। তবে বিদ্যুৎ বিল হিসাব করার আগে আমাদের বেশ কিছু জিনিশ মাথায় রাখতে হবে। 1kWh = 1 unit (kwh হলো কিলো ওয়াট আওয়ার) 1hp = 746watt Power, P = VIcosϕ (Single phase) Power, P = √3VIcosϕ (Three phase) 1000W = 1kW h = time in hour kw কে সময় (ঘন্টা) দিয়ে গুণ করলে গুনফল ইউনিট হবে। বছরে কোন মাস কতদিন, জানতে হবে। বিদ্যুৎ বিল হিসাব : বিদ্যুৎ বিল হিসাব করার জন্য প্রথমে আমরা একটি নিয়ম অনুসরণ করবো এবং পরে তা বাসাবাড়িতে বা যে কোন স্থানে বিদ্যুৎ বিল হিসাব করার জন্য ব্যবহার করতে পারবো। নেট বিল = এনার্জি বিল + মিটার বিল এনার্জি বিল = এক মাসে ব্যবহিত ইউনিটের পরিমাণ (kWh) * প্রতি ইউনিটের মূল্য মিটার বিল = ডিমান্ড চার্জ + সার্ভিস চার্জ ডিমান্ড চার্জ = ১৫ টাকা পার কিলোওয়াট সার্ভিস চার্জ = ১০ টাকা ...
সেরা উক্তি
- Get link
- X
- Other Apps
বাণী চিরন্তণীঃ বাণী তালিকা দুঃখ বাণী চিরন্তণী ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যাতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না হুমায়ূন আজাদ পুজিঁবাদ সমাজ দুঃখ বাণী চিত্র একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে তার মধ্যে মারাত্নক অস্ত্র স্ত্রীর ঘ্যানর ঘ্যানর ডেল ক্যার্নেগি দুঃখ সুখ বাণী চিত্র মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার পিথাগোরাস অশ্রু ছলনা দুঃখ নারী বাণী চিত্র বলির পাঠারা সব সময়েই ধারন করেছে মানুষের অত্যাচার, দুর্নীতি আর কষ্ট করবার হিংস্র প্রবণতাকে মুক্তি দেয়ার রহস্যময় ক্ষমতা মারিয়াক দুঃখ সুখ বাণী চিত্র দুঃখমুক্ত জীবন যাপনের ইচ্ছা না থাকলে যা ঘটতে যাচ্ছে তাকে ঘটেই গেছে বলে মনে করতে হবে এপিকটেটাস দুঃখ সুখ বাণী চিত্র বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেইরকম নৈতিক গুনাবলীর সার্থকতা শান্তি লাভে। চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা। আল ফারাবি দুঃখ সুখ বাণী চিত্র আমি সবসময় নিজেক সুখী ভাবি, কার...
আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)
- Get link
- X
- Other Apps
আজ ১২ রবিউল আউয়াল শনিবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় ১ হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াতের সিলসিলায় শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বছর ঘুরে এল আবার সেই দিন। সারা আরব বিশ্ব যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন মহান আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিব বিশ্বনবী (সা.)-কে বিশ্বজগতের রহমতস্বরূপ পাঠিয়েছিলেন। তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্ত...