হবিগঞ্জে মিলাদুন্নবী উদযাপন নিয়ে ব্যাপক সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রানীকোট বাজারে ঘটনাটি ঘটে।আহতরা হলেন- রমিজ উদ্দিন (৬৫), ফিরোজ মিয়া (৫০), উজ্জল মিয়া (২৮), নুনু মিয়া (২৫,) সুজল মিয়া (২৩), শাহ আলম (৩০) ও আম্বিয়া খাতুন (৪০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে উপজেলার রানীকোট গ্রামের রমিজ উদ্দিনের পুত্র মাও. নুরুল হক জিহাদী এর সাথে ময়নাবাদ গ্রামের আ. মালেকের পুত্র শাহিন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে উত্তেজনা শুরু হলে দুইপক্ষের পরিবারের লোকজন বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।চুনারুঘাট থানার এসআই আতিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, একদল পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়।

Comments
Post a Comment